ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 7 May 2026, 7:31 AM পঠিত: ৪৮০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পৃথক দুটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে ভুরুঙ্গামারী থানার একটি টিম উপজেলার ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালিয়ে পাথরডুবি ইউনিয়নের মাজম আলীর ছেলে বেলাল হোসেন কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

অপর আরেকটি অভিযানে এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে ভুরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বয়তুল্লাহর পুত্র চান মিয়াকে ০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপির) নির্দেশনায় সারাদেশব্যাপী চাঁদাবাজ, মাদক কারবারি, অফলাইন ও অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যে চিরুনি অভিযান শুরু করেছে সেটি সফল করতে আমরা সংকল্পবদ্ধ।

তিনি আরো বলেন, মাদক কারবারি ও জুয়াড়িদের কোন ছাড় দেয়া হবে না।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!