ভুরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 27 May 2026, 4:19 PM পঠিত: ২৭৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের কাজে ব‍্যবহ্নত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বুধবার ( ২৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র দুধকুমার নদ ও এর আশপাশের নীচু জমি থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের
ত্রিমোহনী ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অফিসার ইনচার্জ ওসি আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনসহ থানা পুলিশের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

পরে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!