ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 2 July 2026, 6:54 PM পঠিত: ৩৫৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উপজেলা জমায়েতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন ও কর্ম পরিষদ সুরা সদস্য মিজানুর রহমান।

উল্লেখ্য, ৫ জুন সকালে অগ্নিকাণ্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!