ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন সহায়তা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 29 June 2026, 12:28 PM পঠিত: ২৯০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা কোনো আর্থিক সহায়তায় পূরণ করা সম্ভব নয়। তবে এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আনেন। যার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়। ইতমধ্যে আপনারা বেশ কিছু সসহায়তাও পেয়েছেন।

অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সহায়তা তাঁদের ক্ষতি পূরণে যথেষ্ট না হলেও কঠিন সময়ে এটি নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির নেতাদের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!