বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 29 May 2026, 7:01 PM পঠিত: ৩৯৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী ( কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কেজি স্কুল পাড়া নিবাসী, ইটভাটা শ্রমিক আমিনুরের ছোট ভাই মোঃ দুলাল হোসেন (২৫) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।

এসময় বাস থামানোর চেষ্টা করতে গিয়ে হেলপার দুলাল হোসেন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।

নিজ দায়িত্ব পালন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তার এ করুণ মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!