ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নুরনবী সরকার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ পঠিত: ১৮৫ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

কুড়িগ্রাম প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম উলিপুরের ০৬ নং বুড়াবুড়ী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মরহুম পল্লী চিকিৎসক ডাঃ আবুল হোসেন এর সুযোগ্য কনিষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)র যুগ্ন সাধারন সম্পাদক এম নুরনবী সরকার (বিএসসি ও এমএসসি গনিত) এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি ০৩ নং ওয়ার্ডসহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

নুরনবী সরকার বলেন, ঈদ হলো আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা। এলাকার সুখে-দুঃখে অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই। এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।

তিনি আরও বলেন, আমি জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত এলাকা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।” এজন্য আমি ০৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

ঈদে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে জনসেবার সুযোগ প্রদান করবেন।

পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *