ভুরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ পঠিত: ২৩৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

ভুরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু ও স্থায়ী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে পূর্বের ন্যায় ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু, অযৌক্তিক বা একতরফা সিদ্ধান্তে বাস সার্ভিস বন্ধ না করা, মেইল বাস যাত্রার সময় কমিয়ে আনা, জনস্বার্থে পরিবহন সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে ভুরুঙ্গামারী-রংপুর রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু করা ও যাত্রীসেবা তদারকি ও নিয়ন্ত্রনে প্রশাসনিক নজরদারি জোরদার করা সহ পাঁচদফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মনিক প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি ভুরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে কোন কারন ছাড়াই উদ্দেশ্যপ্রণদিতভাবে ১ জুন থেকে সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়। ফলে সীমান্তবর্তী এ উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভুরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলার কয়েক লক্ষ মানুষের প্রাণের দাবী দ্রুত ভুরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু করতে হবে। তারা আরো বলেন, জনগণের দাবি উপেক্ষা করে বাস সার্ভিস বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভুরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু না হলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলা থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের বাস সার্ভিস বন্ধ করে দেয়া হবে।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্বারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *