ভুরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 8 June 2026, 2:41 PM পঠিত: ৩১০ বার আপডেট: 8 June 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তার চেক বিতরণ করেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদান হয়।

পরে জেলা পরিষদ প্রশাসক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য শুক্রবার (৫ জুন) সকালে অগ্নিকাণ্ডে ভুরুঙ্গামারী বাজারের প্রায় ১০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১২ কোটি টাকার ক্ষতি হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!