ভুরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 11 June 2026, 10:55 AM পঠিত: ৪৪৭ বার আপডেট: 11 June 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের টিফিন বিরতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, অফিস সম্পাদক মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইসলামী ছাত্রশিবির প্রতিবছর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিতরণকৃত চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি নিজ নিজ বাড়িতেও আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!