ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ পঠিত: ২০৩ বার আপডেট: ১৩ জুন ২০২৬
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপজেলা পরিষদ চত্বরে ৫০টি গাছের চারা রোপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

পরে তিনি দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালের তীরে গাছের চারা রোপণ করেন ।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে খাল পাড়ে ২শ টি বৃক্ষ রোপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ঝুকিয়া সুইচগেট থেকে পশ্চিম ছাট গোপালপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পুন: খাল খননের দুই ধারে ১ হাজার ৮শ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

এছাড়াও প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *