ঈদে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 23 May 2026, 10:37 AM পঠিত: ৩২৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী ২৫ মে থেকে ০১ জুন পর্যন্ত ০৮ দিন বন্ধ থাকবে।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আমদানি ও রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম আট দিন বন্ধ থাকবে এবং আগামী ০২ জুন ২০২৬ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। 

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক জানান, ২৫ মে থেকে ০১ জুন পর্যন্ত এই স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ০২ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!