আজ দীনার বিয়ে..

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ পঠিত: ১৬৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ


জাহাঙ্গীর হোসেন, শিক্ষক ও কথা সাহিত্যিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

খোকার মেয়ের আজ বিয়ে, কবে কবে যে মেয়েটি বড় হলো ! এই তো সে দিন কোল জুড়ে এলো, চিৎকারে আকাশ বাতাশ প্রকম্পিত। নিজের উত্তর সুরীকে দেখে কি যে আনন্দ হয়েছিলো দিদার ভাষায় – প্রকাশের নয়। শত ব্যস্থতা আগুন্তক কে ঘিরে। আজ কত দিন দেখা হয়না। ছানি পড়া চোখে হয়তো চেনাই যাবেনা।
গতকাল খোকা এসেছিলো হাসতে হাসতে, নতুন কাপড়, অনেক খাবার নিয়ে, পাগল ছেলে, দোয়া চায় তার মেয়ের জন্য, দোয়া ছাড়া তার আর কিবা করার আছে? প্রান ভরে দোয়া করি তার জন্য। জীবনে সুখি হইস বইন, ভীষন সুখি ।
সকাল থেকেই বিষন্ন দিদার মন, এখন কি ওর গোসল করানো হচ্ছে? কেউ কি গীত গাইছে। বিয়ের গোসলের নিয়ম কি ওরা জানে? চোখ ভরে উঠে জলে, গড়িয়ে গড়িয়ে পড়ে। ময়লা আঁচলে মুছে ফেলে তা দুরে তাকিয়ে থাকে —–।
মনে পরে তার যৌবন তার গোসল, লাল শাড়ি, পালকি, বাসর -সুখের সংসার, অতঃপর খোকা।
কিযে দুষ্ট ছিলো ছেলেটি – ৪ বছর বয়সেও বুকের দুধ খেতো টেনে ধরে। কত কষ্ট আর কত সোহাগে যে সে মানুষ করছে খোকা কে।
না থাক, আজকের দিনে ও সব ভাবতে নেই, পাছে অমঙ্গল হয়।
কত দিন পর খোকার হাসি মুখ দেখা, যেন ঈদের চাঁদ। ঠিক ওর বাবার মত হাসে ছেলেটি, গায়ের গন্ধও অবিকল। অনেক ক্ষণ বসে থেকেছে পাশে। ওকি কিছু বলতে এসেছিলো। বলতে পারলোনা কি —————— ——————- —————-
বুবুর জন্য নিজের বিয়ের গহনা খোকার হাতে দিতে পেরে ভালো লাগছে। আজ মনে হচ্ছে ঋন পরিশোধ হলো।
বইন তুই কিন্তু খুব সাইজা বাসরে যাবি। আমি আছিতো তোর পাশে —।ভয় পাবিনা কিন্তু।
উঠে দাড়ায় দিদা, তাড়াতাড়ি গোসল সাড়তে হবে, নতুন কাপড় পড়তে হবে, ব্যস্থ হয়ে পরে ।
হয়তো এখনি সেই হাসি মাখা মুখ নিয়ে খোকা সামনে দাড়াবে, বলবে তাড়াতাড়ি চলো, দীনা তোমাকে ছাড়া শশুড়বাড়ী যাবেনা। দিদা নিজেকে তেরী করে বসে থাকে।
যদি কেউ আসে —————-।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *