সংকোষ-গংগাধার নদীর চরে অতিথি পাখি অবমুক্ত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ণ পঠিত: ৯০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের কচাকাটা-নাগেশ্বরী এলাকার সংকোষ-গংগাধার নদীর বিস্তীর্ণ চরে অভিযান চালিয়ে অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে ।

সোমবার (২ ফেব্রুয়ারী) সার্কেল এএসপি (ভুরুঙ্গামারী কচাকাটা) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি ইউরোপীয়ান রেড শেলডাক (European Red Shelduck) যা বাংলাদেশে রাজেশ্বরী/চখাচখি/মানিকজোড় নামে পরিচিত উদ্ধার করে অবমুক্ত করা হয়।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, কুড়িগ্রামের কচাকাটা-নাগেশ্বরী এলাকার সংকোষ-গংগাধার নদীর বিস্তীর্ণ চরে অসাধু পাখি শিকারীরা দীর্ঘদিন ধরে ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকার করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এ সকল নদীর চরে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা কালে একটি ইউরোপীয়ান রেড শেলডাক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শীতকালে সুদূর সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে শীত থেকে বাঁচার আশায়। অথচ বাংলাদেশে আসার পর পাখি শিকারীদের হাতে তাদের নির্মম মৃত্যু হয়। পাখি শিকার বন্ধে এবং তাদের আবাসস্থল রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য শীতের শেষে, অর্থাৎ মার্চ-এপ্রিলের দিকে এই পাখিরা আবার তাদের নিজস্ব বাসস্থানে ফিরে যায়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *