ভুরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ পঠিত: ২০৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার্কেল এসপি ও বিজিবি’র যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট সীমান্ত এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী সার্কেল (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও ২২ ব্যাটেলিয়ন কুড়িগ্রাম (বিজিবি)ময়দান বিওপির একটি দল অভিযান চালিয়ে একটি মসজিদের সামনের পাকা রাস্তায় লাল স্কচটেপ মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাস্তায় পুলিশ-বিজিবির সজাগ অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার ব্যাগটি রাস্তায় ফেলে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *