এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।

মতামত জানান