ভুরুঙ্গামারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ পঠিত: ১৭৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মোৎসর্গকারী ভাষা শহিদদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির আত্মপরিচয়ের বীজ রোপিত হয়েছিল, যা পরবর্তীতে মহান স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। তারা নতুন প্রজন্মের প্রতি ভাষা শহিদদের আদর্শ ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শুদ্ধ চর্চার আহ্বান জানান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউট লিডার খোরশেদ আলম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *