ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে কুমিল্লা বেকারিকে জরিমানা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১:০০ অপরাহ্ণ পঠিত: ১৫৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নোংরা ও ভেজাল সেমাই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

মোবাইল কোর্ট আইন ২০১৮ ও বিএসটিআই আইনের স্টান্ডার্ড অনুযায়ী খাদ্যপন্য প্রস্তুুত না করার অপরাধে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর এর যৌথ উদ্যোগে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত “কুমিল্লা বেকারির কারখানায়” এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান ও ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানিয়েছে, অভিযান চলাকালে বেকারি ও লাচ্চা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, খাদ্যের রং ব্যাবহারের পরিবর্তে টেক্সটাইলের রং ও নিম্নমানের উপকরণ ব্যাবহার করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাই সহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত এবং খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *