ভুরুঙ্গামারীতে ভিজিএফ এর ৮শত বস্তা চাল উদ্ধার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ পঠিত: ১০৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে গুদামজাত করা ৮ শত বস্তা সরকারী চাল আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে গুদাম ঘর গুলো হেফাজতে নেয় পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের পাশে কাশিম বাজারের স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহর যুক্ত ৩০ কেজি চালের প্রায় ৮শ টি বস্তায় এসব চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে। পুলিশের ধারণা অন্তত ২০ মেট্রিক টন চাল রয়েছে গুদামগুলোতে। এসময় অভিযুক্ত ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এই চালগুলো ভিজিএফের জন্য রবাদ্দ ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, গোপন সংবাদের ভিত্তি পুলিশ এসব চাল আটক করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *