ভুরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মাহফিল

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ণ পঠিত: ২২৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

ভুরুঙ্গামারী ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ভুরুঙ্গামারী’র সভাপতি আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব ইমারুল হক, যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, উপজেলা শাখার সহ:সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক আজাদুল আলম।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি। এই স্তরের শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব। তারা শিক্ষকদের মধ্যে ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি-সম্পাদকসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিন শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা ও ইফতার পরিবেশন করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *