এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম । তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সূরা সদস্য ফেরদৌস হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলার ১৭ জন উপকারভোগীর মাঝে ২৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

মতামত জানান