ভুরুঙ্গামারীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 30 July 2026, 1:32 PM পঠিত: ৪৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি ভুরুঙ্গামারী শাখার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক রংপুর এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক (ব্যাংকিং) দেওয়ান সিরাজ ।

বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক হাসান রুহী ইসলাম প্রধান আলোচক হিসাবে আসল ব্যাংক নোটের বিভিন্ন বৈশিষ্ট্য, নকল নোট চেনার উপায় ও জাল নোট পেলে করণীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ।

অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির কুড়িগ্রাম অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক এস এম আহসান হাবীব সরকার, ভুরুঙ্গামারী সরকারি কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।

কর্মশালায় উপজেলা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ গ্রাহকরা অংশগ্রহণ করে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!