এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উৎসব মুখর পরিবেশে উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (২৬৭৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে -ময়নাল হক এবং সাধারণ সম্পাদক পদে -মইনুল হোসেন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২২ মে) উপজেলা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে ৭ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে বছির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে রানা মন্ডল, কার্যনির্বাহী সদস্য পদে রতন মোল্লা নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আসাদুল হক জানান, উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

মতামত জানান