ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি ঘোষণা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 14 June 2026, 4:29 PM পঠিত: ৩০৮ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মতিয়ার রহমান মুরাদ সভাপতি, অনিক চন্দ্র দেব সাধারণ সম্পাদক এবং রোকনুজ্জামান নবীন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং মানবিক, দক্ষ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, মাদকমুক্ত, দক্ষ ও মানবিক যুব সমাজ গড়ার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাধুলা, মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!