এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্ৰাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, আরডিআরএস বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেস্বরী রানী, আরডিআরএস লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার, কমিউনিটি মবিলাইজার অমল রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বক্তারা কর্মশালাটিতে অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আরডিআরএস বাংলাদেশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতামত জানান