কুড়িগ্রাম-১ আসনে বিএনপির আইনি সহায়তা ও নির্বাচনী প্রচার উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাড. আসাদুল হক

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ পঠিত: ৮৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম ইউনিট কর্তৃক বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আইনি সহায়তা ও নির্বাচনী প্রচারের জন্য ২১ সদস্য বিশিষ্ট আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার আস্থা’র আইন উপদেষ্টা ও কুড়িগ্রাম জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আসাদুল হক ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা ইউনিটের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ আলী স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যথাক্রমে অ্যাডভোকেট আলতাফুর রহমান, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, শাহিনুর রহমান (শাহীন), এসএম জাহিদুল ইসলাম খোকন, এ এইচ এম আসাদুল্লাহ শাহরিয়ার শাহীন, সহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এস এম সাখাওয়াত হোসেন সোহাগ, আনোয়ার হোসাইন, সাইদুর রহমান সাঈদ, মাসুদুজ্জামান, শেখ ফরিদ সরকার, রফিকুল ইসলাম রুবেল, সাজেদুল ইসলাম (মিলু), আব্দুল মোতালিব (আনিচুর), আব্দুল গনী, মহসছেনা আক্তার, মাইদুল ইসলাম, ইসহাক আলী।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *