ভুরুঙ্গামারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ পঠিত: ২২৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *