ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভুরুঙ্গামারীতে জশনে জুলুস

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 26 August 2026, 5:32 PM পঠিত: ১৮৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ আসর উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহছানিয়া মিশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে মিশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী মইদাম কলেজ মোড় ও আনন্দবাজার প্রদক্ষিণ করে মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মিশন প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন মিশনের সহ:সভাপতি চানমিয়া, আব্দুস সামাদ, ফজল মিয়া, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদস্য আবু সুফিয়ান পারভেজ সহ মিশনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের কাছে তুলে ধরা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর শিক্ষা অনুসরণ করে মানবসেবা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, কাদরিয়া আহছানিয়া সিলসিলার তরিকা অনুসরণকারী মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা’ মূলমন্ত্রে ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!