এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন, অফিস সম্পাদক রাসেল মাহমুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনালে ইসলামী ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখা ও শিলখুড়ী ইউনিয়ন শাখা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শিলখুড়ী ইউনিয়ন শাখা ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

মতামত জানান