ভুরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 30 July 2026, 10:15 AM পঠিত: ৩৭ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জয়মনিরহাট সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতীক ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণীর হাজারও মানুষ অংশগ্রহণ করেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় মাদক নির্মূলে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয় মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, বনিক সমিতি নেতা শাহজালালসহ অনেকে।

মানবন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!