ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 28 July 2026, 10:02 AM পঠিত: ১০২ বার আপডেট: 28 July 2026
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাহিদুল ইসলাম ওরফে (মিস্টার) (৪০) নামে এক যুবককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও নির্ধারিত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

এর আগে উপজেলার গনাইরকুটি গ্রামের মানিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে (মিস্টার) ইয়াবা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদাই তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!