ভুরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 22 July 2026, 5:44 PM পঠিত: ১৮৬ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।

ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃতি শিক্ষার্থী রবিউল ওমর ও আনিকা নাওয়ার সারিন ।

এ সময় বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!