ভুরুঙ্গামারীতে দুধকুমার নদে সাঁড়াশি অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 22 July 2026, 3:18 PM পঠিত: ১৬৮ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদে মৎস্য দপ্তর ও থানা-পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৭টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম।

অভিযানে ৪৭ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

পরে ওইদিন বিকালে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রেসক্লার সভাপতি এ এস খোকন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার ও পুলিশ সদস্যবৃন্দ ।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!