ভুরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 15 July 2026, 1:33 PM পঠিত: ৭০৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি ভুরুঙ্গামারী এলজিইডি দপ্তরের GOBM প্রকল্পের আওতায় এলসিএস মহিলা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে সড়কে কাজ করে বিশ্রাম নিতে ওই রাস্তায় দাঁড়ালে ধামের হাট বাজার থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বেলাল হোসেন (২০) আহত হয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সততা নিশ্চিত করেছেন।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভুরুঙ্গামারী এলজিইডি পরিবার একটি শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!