ভুরুঙ্গামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 1 July 2026, 6:05 PM পঠিত: ২৭৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ জুলাই) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ।

সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ বাবুল আকতার, প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান, শ্রেষ্ঠ শ্রেণি ও স্কাউট শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে স্কাউট, গালর্স গাইডসহ হামদ-নাত, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!