ভুরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 24 June 2026, 5:21 PM পঠিত: ২২৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং সার্বিক শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!