ভুরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 7 June 2026, 7:40 PM পঠিত: ১২৩৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিযান চালিয়ে মোস্তাক মিয়া (৩৪) নামে এক ক্যাসিনো সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ০৫ টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, রবিবার (৭ জুন) মধ্যরাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে আব্দুল মালেকের ছেলে ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়া কে তার নিজ বিকাশ এজেন্ট দোকান থেকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী ক্যাসিনো সম্রাট মোস্তাক বিকাশ ও নগদের দোকানের আড়ালে মূলত ১০/১১ টি অনলাইন জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছিল। এ সকল জুয়া ওয়েবসাইটের রেজিষ্ট্রেশনকৃত সদস্যরা তার নিকট হতে টাকা আদান প্রদান করতো।

জানা গেছে, সাম্প্রতিককালে ভুরুঙ্গামারী উপজেলার গ্রামে গ্রামে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ে অনলাইন ক্যাসিনো বা জুয়া। অনলাইন জুয়ার করাল গ্রাসে নিঃস্ব হচ্ছে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষগুলো। উপজেলার কয়েকজন মাফিয়া জুয়াড়ির প্রলোভনে পড়ে সর্বস্ব হারাচ্ছেন তরুন ও যুবকরা। এরই ধারাবাহিকতায়
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, এস আই সাইফুল ইসলাম, এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে একটি তথ্য প্রযুক্তিতে দক্ষ অভিযানিক দল অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে। এ সকল অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!