ভুরুঙ্গামারীতে মাওলানা ছলিম উদ্দিন ফাউন্ডেশনের যাত্রা শুরু

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 29 May 2026, 1:14 PM পঠিত: ৩৯৮ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাত্রা শুরু করল মাওলানা ছলিম উদ্দিন ফাউন্ডেশন ও কালচারাল সেন্টার।

গত বুধবার (২৭ মে) বিকালে ভুরুঙ্গামারী সরকারি কলেজ হল রুমে এ উপলক্ষে ইফতিতাহুল খইর ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন।

আলোচনায় অংশ নেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, ইলিয়াল আল মামুন পারভেজ (বিসিএস, অডিট ক্যাডার), ডা: মেহেদী হাসান চৌধুরী শাওন, সাবেক প্রধান শিক্ষক ও ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফেরদৌস হোসেন।

বক্তারা বলেন, এ ফাউন্ডেশন এর মাধ্যমে ইফতিতাহুল খইর কল্যাণের সূচনা বা ভাল কাজের দ্বার উন্মোচন করা হলো । শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানবিক এবং সামাজিক কাজ গুলো করতে এই প্লাটফর্মটি সহায়তা করবে।

উল্লেখ্য, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক মাওলানা ছলিম উদ্দিনের স্মৃতিকে স্মরণে রাখতে তার নাম অনুসারে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!