ভুরুঙ্গামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: 16 April 2026, 4:49 PM পঠিত: ৩৫০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সবুজায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী বাদশা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

উল্লেখ্য, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে গাছের চারা রোপন করে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!