জন্মদিনে রকস্টার চমক, নতুন লুকে ভাইরাল শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ণ পঠিত: ৪৭ বার আপডেট: ২৮ মার্চ ২০২৬
ফেসবুক টুইট হোয়াটসএপ

জনতার আস্থা ডেস্কঃ

জন্মদিনেই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মালয়েশিয়ায় চলমান ‘রকস্টার’ সিনেমার শুটিং সেট থেকে তার এক ভিন্নধর্মী লুক প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক। তিনি বলেন, এই ছবিতে শাকিবকে দেখা যাবে আধুনিক, ট্রেন্ডি এক রক মিউজিশিয়ানের চরিত্রে—যিনি নিজেই গান লেখেন ও সুর করেন। চরিত্রটির নির্মাণেও রাখা হয়েছে সেই সৃজনশীলতার ছাপ।

প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে শুটিংয়ের আগে কয়েক দিন গিটার শেখারও চেষ্টা করেছেন তিনি। নির্মাতা দল বলছে, গল্প, নির্মাণশৈলী ও লুকে নতুনত্ব আনতেই এই ভিন্নধর্মী উদ্যোগ।

‘রকস্টার’-এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর মতো কাজের জন্য পরিচিত। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।

নায়িকা নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় নারী চরিত্রে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আর মূল নায়িকা হিসেবে সাবিলা নূর-এর নাম শোনা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। ‘প্রিন্স’ সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছিল বেশ, তবে ছবিটি প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি। ফলে এখন নতুন এই ‘রকস্টার’ নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *