ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ পঠিত: ৪০০ বার আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫
ফেসবুক টুইট হোয়াটসএপ
ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।

ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য মোজাহার আলী।

ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স সহ ১০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট ভূরুঙ্গামারী সরকারি কলেজ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং ২০২৫-২০২৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সুলতান মাহমুদ, এমি খাতুন ও অর্পিতা কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এফকেএ

মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *