এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আনোয়ার হোসেন, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ লুৎফর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ উপজেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের হাতে এদেশের চাবি তুলে দিলেই স্বাধীনতার সুফল ভোগ করা সম্ভব। তাই যার যার অবস্থান থেকে এ স্বাধীনতার সুফলকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। তাহলেই যারা জীবন দিয়েছে তারা সার্থক হবে এদেশের মানুষ সার্থক হবে। আমরা সকলেই এ জাতির কাছে এ সমাজের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ গড়তে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মতামত জানান