ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ পঠিত: ১৬৯ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রমের আওতায় মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা-২০২৫ (ডিসেম্বর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে ও মাকসুদা আজিজ লাইব্রেরীর পৃষ্টপোষকতায় উপজেলার অংকুর কালচারাল সেন্টার, মাকসুদা আজিজ লাইব্রেরীর ২য় তলায় এ অর্থবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা: মিফতাউল ইসলাম মিলন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ভুরুঙ্গামারীর কৃতি সন্তান অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল।

বক্তব্য রাখেন, সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি এডিশনাল চীফ কো-অর্ডিনেটর ও মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার আহবায়ক মাহফুজুল ইসলাম কিরন, কাডা রংপুর সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রইচ উদ্দিন বাদশা, দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোর্শেদুর রহমান আনিস।

এ সময় বক্তারা বলেন, ভুরুঙ্গামারীর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রমের আওতায় মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধরনের অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত থেকে শিক্ষার্থীরা তাদের মেধাবিকাশে সুযোগ পাবে।

সহযোগিতায় ছিলেন- সম্মিলিত শিক্ষক পরিষদ, আলোকবর্তিকা, মোটিভেট ভূরুঙ্গামারী, আলোর দিশারী, ভুরুঙ্গামারী ডিবেটিং ক্লাব, টার্নিং পয়েন্ট অফ এডুকেশন, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা, উত্তরণ ছাত্র কল্যাণ সংস্থা, গ্রীন ভয়েজ। এতে মিডিয়া পার্টনার ছিলো অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার আস্থা’।

সার্বিক সহযোগিতা ও র‍্যাফেল ড্র পরিচালনা করেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কো-অর্ডিনেটর ও মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মতিয়ার রহমান মুরাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর খোরশেদ আলম লিমন ও ইভা।

বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। অভিভাবকরা বলেন, এ মেধাবৃত্তি শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা করেন তারা।

উল্লেখ্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও বই প্রদান করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *