ভুরুঙ্গামারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ পঠিত: ২১২ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে করণীয় শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাজার কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং টিম সক্রিয় করা, ভোক্তা অধিকার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ, ভেজালবিরোধী অভিযান পরিচালনা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *