ভুরুঙ্গামারীতে কৃষক মাঠ দিবস

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ পঠিত: ১৯৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

নুরুল আমিন, ভুরুঙ্গামারী, প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাত বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বকুলতলী গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব আব্দুল্লাহ আল মামুন, উপ পরিচালক কৃষি সম্পসারন অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোছাঃ উর্মি তাবাসসুম মনিটরিং অফিসার তেল বীজ জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর।

সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ আব্দুল জব্বার উপজেলা কৃষি অফিসার ভুরুঙ্গামারী- কুড়িগ্রাম ।

উপস্থিত ছিলেন মোছাঃ নাজমিন আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা বলেন, বারি সরিষা-১৪ একটি উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি জাত। এই জাতটি রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকরা সহজেই চাষ করতে পারেন এবং তুলনামূলকভাবে কম খরচে বেশি লাভবান হতে পারেন। এছাড়া এর তেলের পরিমাণও বেশি, যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক।

মাঠ দিবসে উপস্থিত কৃষকদের সরিষা চাষের আধুনিক পদ্ধতি, সঠিক সার ও বালাই ব্যবস্থাপনা, সময়মতো সেচ প্রদান এবং ফসল কর্তনের বিষয়ে বিস্তারিত কারিগরি পরামর্শ প্রদান করা হয়।
মাঠে প্রদর্শিত বারি সরিষা-১৪ এর ফলন দেখে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আগ্রহের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

স্থানীয় কৃষকরা জানান, এই জাতের সরিষা চাষ করলে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া যায় এবং ভবিষ্যতে মাঠ দিবসে উপস্থিত কৃষকদের সরিষা চাষের আধুনিক পদ্ধতি, সঠিক সার ও বালাই ব্যবস্থাপনা, সময়মতো সেচ প্রদান এবং ফসল কর্তনের বিষয়ে বিস্তারিত কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, কৃষকদের উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের মাঠ দিবস ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব মোঃ শহিদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা, জয়মনিরহাট।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *