সিএনএস বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ভূরুঙ্গামারীতে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ পঠিত: ৪৪৪ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিএনএস বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিএনএস বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধি জাহিদ হাসান নিলয় ও আবু সুফিয়ান পারভেজ। এছাড়া স্থানীয় শফিকুল ইসলাম, মতিয়ার রহমান, হাফিজুর ইসলাম, আল-আমিন ব্যাপারিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিএনএস বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সিএনএস বাংলা ফাউন্ডেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র গ্রহণকারী ফারুক হোসেন বলেন, এই শীতে কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। সিএনএস বাংলা ফাউন্ডেশনের এই সহায়তা আমাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে।

উপস্থিত বক্তারা বলেন, সিএনএস বাংলা ফাউন্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *