ভুরুঙ্গামারীতে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের সঞ্চয়ের অর্থ ফেরত প্রদান

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ পঠিত: ২২১ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জিওবিএম (অফ পেভমেন্ট) এর আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ১৪ জন এলসিএস মহিলা কর্মীদের মাঝে তাঁদের ৩ বছরের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মোট প্রায় ১৫ লক্ষ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জিওবিএম এর আওতায় ৩ বছর মেয়াদী কাজে নিয়োজিত ১৪ জন নারী কর্মীর প্রত্যেকেই তাঁদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের এই চেক হাতে পেয়েছেন।

প্রধান অতিথি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া, যেখানে এলসিএস কর্মীদের শ্রমের বিনিময়ে অর্জিত সঞ্চয় তাদের নির্দিষ্ট মেয়াদ শেষে ফেরত দেওয়া হয়।

চেক বিতরণকালে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “এই নারীরা ৩ বছর ধরে গ্রামীণ সড়ক সংস্কারে কঠোর পরিশ্রম করেছেন। তাদের এই জমানো টাকা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং সন্তানদের সুশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার (অ:দা:) মনিরুল ইসলাম।

চেক হাতে পেয়ে নারী কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *