নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৭ গাড়ি 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ পঠিত: ১৬০ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

জনতার আস্থা ডেস্কঃ

নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য সচিবালয়ে চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সরকারি পরিবহন পুল থেকে গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চালকরা।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই গাড়িগুলো নতুন মন্ত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

অন্য একজন কর্মকর্তা জানান, যেহেতু এবার সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান একই স্থানে অনুষ্ঠিত হবে, তাই সম্ভাব্য মন্ত্রীদের বাড়িতে গাড়ি পাঠানোর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, কোনো ব্যতিক্রম না ঘটলে, সব গাড়ি বিকেল ৪টার আগেই সংসদ ভবনে পাঠিয়ে দেওয়া হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *