স্টাফ রিপোর্টার :
কুড়িগ্রামে তারুণ্যের উৎসব কে কেন্দ্র করে যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) দুপুরে রেজিলিয়েন এন্ট্রাপ্রনিওরশীল লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রোজেক্টের আওতায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন এডিসি জেনারেল বি.এম কুদরত এ খুদা।
কুড়িগ্রাম জেলার জেলা ব্যবস্হাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসডিএফ এর জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্হান) জান্নাতুল ফেরদৌসীর সার্বিক ব্যবস্হাপনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কর্মকর্তা ( আইসিবি) ছামসুন্নাহার।
কর্মশালায় এসডিএফ এর বিভিন্ন গ্রাম সমিতির প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মসংসংস্হানের সঙ্গে যুক্ত যুবরা, শিক্ষা বৃত্তি প্রাপ্ত যুবরা,গ্রামীন উদ্যোক্তা, ৪% ইন্টারেস্ট এ ঋন প্রাপ্ত যুব উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, অনুভূতি শেয়ার করেন।
এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, এসডিএফ এর কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং গ্রাম পরিষদের সভা এবং অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। সেই সাথে এসডিএফ এর সকল কাজে সহায়তার আশ্বাস প্রদান করেন।

মতামত জানান