ঈদে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ

জনতার আস্থা ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ পঠিত: ১৩৩ বার
ফেসবুক টুইট হোয়াটসএপ

এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১১ দিন বন্ধ থাকবে।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আমদানি ও রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম এগারো দিন বন্ধ থাকবে এবং আগামী ২৮ মার্চ ২০২৬ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। 

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ মার্চ থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

টপিক:
মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *